উত্তাল নদী, ভোলা–লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

ছবি: সংগৃহীত

নিম্নচাপের প্রভাবে সাগর ও নদীতে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে। বিপজ্জনক পরিস্থিতির কারণে ভোলা–লক্ষ্মীপুর রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার অবনতি এবং নদীপথে ঝুঁকি বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুপুরের পর থেকে ঢাকা রুটের লঞ্চ চলাচলও সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

হঠাৎ নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই রুটের শত শত যাত্রী ঘাটে এসে চরম দুর্ভোগে পড়েন।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া কিছুটা উন্নত হলে রাতের দিকে ঢাকা রুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে ভোলা–লক্ষ্মীপুর রুটে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধই থাকবে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া আরও খারাপ হলে যাত্রী নিরাপত্তার স্বার্থে সব রুটে নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বর্তমানে সমুদ্র এলাকায় তৃতীয় সতর্ক সংকেত এবং নদী এলাকায় প্রথম সতর্ক সংকেত জারি রেখেছে।

তাসনিম হোসেন