কমলনগরে জুলাই শহীদ মাজহারুল ইসলামের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

ছবি: আব্দুল আহাদ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

মহান জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বীর শহীদ মো. মাজহারুল ইসলামের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

আজ (শনিবার) লক্ষ্মীপুরের কমলনগরে শহীদের নিজ গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ভিপি মো. রিয়াজুল ইসলাম।

​কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ মাজহারুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তাঁরা শহীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে গভীর সমবেদনা জানান এবং তাঁদের খোঁজখবর নেন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন—
​জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) জিএস মাজহারুল ইসলাম,​সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আমীন,
​ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি মো. আরমান হোসেন,​স্থানীয় থানা সভাপতি,
​শহীদের সম্মানিত পিতা ও বড় ভাইসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, "শহীদ মাজহারুল ইসলামসহ জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।" নেতৃবৃন্দ আল্লাহ তাআলার দরবারে প্রিয় ভাই মাজহারুল ইসলামকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করার জন্য দোয়া করেন।

আব্দুল আহাদ
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

তাসনিম হোসেন