১৮৭ টাকায় জীবন চলছে না | ভূমির অধিকার-আবাসন-শিক্ষার দাবি, নেতৃত্বশূন্য হয়ে পড়েছে বাগান

৫০০ টাকা মজুরী ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ নানা দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

ছবি: রাজন হোসেন তৌফিক মৌলভীবাজার

৫০০ টাকা মজুরী, ভূমির অধিকার ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে গণবিক্ষোভ করেছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। সোমবার ( ২৭ জুলাই) সকাল ১০টায় রাজনগর চা বাগানে এই গণবিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

বিক্ষোভে শ্রমিকরা বলেন, ১৮৭ টাকা মজুরীতে চা শ্রমিকরা কাজ করছেন। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই পারিশ্রমিকে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে।

তাদের অন্যান্য দাবিগুলো হলো:
দৈনিক মজুরী ৫০০ টাকা নির্ধারণ, ভূমির অধিকার নিশ্চিত করা। সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন সংকটের সমাধান , চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজন

শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, নানা অজুহাতে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে বিলম্ব করা হচ্ছে। শ্রমিকদের অধিকার ও বিরোধ মীমাংসায় চা শ্রমিক ইউনিয়ন ভূমিকা রাখে। নির্বাচন দীর্ঘদিন ধরে আটকে থাকায় নেতৃত্বশূন্য হয়ে পড়েছে চা বাগানগুলো।

গণবিক্ষোভের পর সমাবেশে বক্তব্য দেন:
বিপ্লব মাদ্রাজি পাশি- চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গীতা রানী কানু।
বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের আহ্বায়ক মন্টু নুনিয়া। বাগান পঞ্চায়েত সভাপতি
বাসন্তী রবিদাস। চা শ্রমিক দুলন অলমিক সহ আরও অনেকে

বক্তারা সরকার ও বাগান কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

১৮৭ টাকা দৈনিক মজুরীতে এই দ্রব্যমূল্যের বাজারে একটি পরিবার চালানো কঠিন। চা শিল্পের মূল চালিকাশক্তি শ্রমিকদের ন্যায্য মজুরী ও অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। একইসাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ইউনিয়ন নির্বাচন আয়োজন করে বাগানগুলোতে গণতান্ত্রিক নেতৃত্ব ফিরিয়ে আনা জরুরি।

 

তাসনিম হোসেন