নতুন বাজেটের সার্থকতা নির্ভর করছে সঠিক বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ১২:২২ পিএম

ঘোষিত নতুন বাজেটের মূল সাফল্য অর্জিত হবে এর যথাযথ ও কার্যকর প্রয়োগের মাধ্যমে—এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানান, সুন্দর বাজেট তৈরি করা জরুরি হলেও তা বাস্তবে কতটা সফলভাবে অর্জিত হচ্ছে, সেটাই মূল বিষয়। তাই অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক হয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদা

গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

অর্থমন্ত্রী বলেন, গত দেড় থেকে দুই মাসের নিরলস প্রচেষ্টায় প্রণীত জাতীয় বাজেট সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। তবে এই বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে।

তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাজেট বাস্তবায়ন। অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের মানুষের মধ্যে প্রশাসন সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা দূর করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নয়ন এবং দায়িত্ব পালনে আন্তরিকতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

গত চার মাসের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, সবাই একযোগে কাজ করলে যেকোনো জটিল সমস্যা ও প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভব। তাই কর্মকর্তাদের প্রচলিত চিন্তার গণ্ডি থেকে বেরিয়ে সময়োপযোগী দৃষ্টিভঙ্গি গ্রহণের পাশাপাশি বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পুরোনো কর্মপদ্ধতিতে আটকে থাকলে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব নয়। এজন্য উদ্ভাবনী চিন্তাভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন ধারণার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় সেবা ও দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তাসনিম হোসেন