স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে চীন সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানেও দেশটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে তিনি জানান।
শনিবার জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন জাতীয় সমস্যার সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।
সংসদে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন।
এর আগে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।