ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যালামনাই পুনর্মিলনী ও সাবেক অধ্যক্ষ ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ আয়োজনের মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শনিবার গার্লিক অ্যান্ড জিঞ্জার-এ অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। তারা স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময় এবং ভবিষ্যতে একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্যামসুন নাহার নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইএসসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও চিকিৎসক ড. খালিদুজ্জামান। তাঁরা প্রতিষ্ঠানের ঐতিহ্য, অ্যালামনাইদের ভূমিকা এবং সাবেক অধ্যক্ষ ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহর অবদান তুলে ধরেন।
বিদায় সংবর্ধনা পর্বে ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহ স্যার তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা ও শুভকামনা জানান। উপস্থিত অ্যালামনাইরা তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অ্যালামনাইদের কল্যাণে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।
আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজনে অংশ নেওয়া সকল অতিথি, প্রাক্তন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।