গাজার দেয়ালে ইয়ামাল, সংহতির বার্তা ফিলিস্তিনি শিল্পীদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় একটি ধ্বংসস্তূপে স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামালের ম্যুরাল এঁকেছেন দুই ফিলিস্তিনি চিত্রশিল্পী। ম্যুরালের মাধ্যমে তারা লিখেছেন, ‘আমরা আছি তোমার সঙ্গে’—যা ইয়ামালের ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

গাজার যুদ্ধবিধ্বস্ত একটি বাড়ির দেয়ালে স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের ম্যুরাল এঁকেছেন দুই ফিলিস্তিনি চিত্রশিল্পী। ম্যুরালের সঙ্গে তারা লিখেছেন, ‘আমরা আছি তোমার সঙ্গে’, যা ইয়ামালের প্রতি সংহতি ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি মৌসুমে লা লিগা শিরোপা জয়ের উদযাপনে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গাজার মানুষের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছিলেন ইয়ামাল। তার সেই অবস্থানের প্রতি শ্রদ্ধা জানাতেই গাজার ধ্বংসস্তূপে এই ম্যুরাল আঁকা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

যুদ্ধবিধ্বস্ত পরিবেশের মধ্যেও শিল্পের মাধ্যমে সংহতির বার্তা ছড়িয়ে দেওয়া এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে মানবিক সংহতি ও কৃতজ্ঞতার এক প্রতীকী প্রকাশ হিসেবে দেখছেন।

তাসনিম হোসেন