গ্রেপ্তার হননি ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত

ভারতের তরুণদের মধ্যে আলোচিত ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে পুলিশ আটক বা গ্রেপ্তার করেনি বলে নিশ্চিত করেছে সংগঠনটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এক বিবৃতিতে তারা এই তথ্য জানায়।

আজ সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আন্দোলনটির পক্ষ থেকে বলা হয়, অভিজিৎ দীপকে বর্তমানে আটক বা গ্রেপ্তার অবস্থায় নেই।

এর আগে আন্দোলনের পক্ষ থেকেই দাবি করা হয়েছিল যে, পুলিশ অভিজিৎ দীপকেকে তুলে নিয়ে গেছে। তবে পরবর্তী বিবৃতিতে তারা আগের অবস্থান সংশোধন করে স্পষ্ট জানায় যে, তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। আন্দোলনের এই সর্বশেষ বিবৃতির ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স তাদের পূর্ববর্তী প্রতিবেদনে সংশোধনী এনেছে।

উল্লেখ্য, আজ সোমবার দিল্লির সংসদ ভবন অভিমুখে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তর এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়, যার রেশ ধরে এই গ্রেপ্তার সংক্রান্ত বিভ্রান্তি ছড়িয়েছিল।

তাসনিম হোসেন