১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জামায়াত আমীর ও ডা. এস এম খালিদুজ্জামান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০২:৩৫ পিএম

১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশে অংশ নিতে খুলনায় পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে সকালে খুলনায় পৌঁছান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। আগমনের পর খুলনাবাসীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. এস এম খালিদুজ্জামান এবং বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। 

আমীরে জামায়াতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, আবুল কালাম আজাদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

এ ছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরা হবে।

তাসনিম হোসেন