এবার ফিলিপাইনে ৬.৫ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুর একদিন পরই দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উপকূলীয় এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূকম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫২ দশমিক ৪ কিলোমিটার নিচে।

এর আগে মাত্র তিন সপ্তাহেরও কম সময় আগে একই অঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে জানা যায়।

তাসনিম হোসেন