পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে একটি বড় ধরনের রদবদল ও পদোন্নতি সম্পন্ন হয়েছে। ডিআইজি পদমর্যাদার ৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ‘অতিরিক্ত আইজি’ করা হয়েছে। আজ রোববার (২৮ জুন ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

রাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন ও সংযুক্ত করার পাশাপাশি পুলিশ সুপার (এসপি) পর্যায়েও রদবদল করা হয়েছে।

অতিরিক্ত আইজি পদে পদোন্নতি ও নতুন দায়িত্ব:

  • মো. মুশফেকুর রহমান: ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন।

  • ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন: এনএসআই পরিচালক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে সিআইডির অতিরিক্ত আইজি।

  • মো. মনিরুজ্জামান: ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি।

  • ফারুক আহমেদ: র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি।

ডিআইজি পর্যায়ে নতুন পদায়ন:

  • প্রলয় চিসিম: পিটিসি নোয়াখালী।

  • মিয়া মাসুদ করিম: এপিবিএনের এফডিএমএন কার্যালয়।

  • মোহাম্মদ ওসমান গনি: পিটিসি রংপুর।

  • এএফএম মোশাররফ হোসেন মিয়াজী: পিটিসি খুলনায়।

অতিরিক্ত ডিআইজি পর্যায়ে পদায়ন ও সংযুক্তি:

  • মোহা. আসাদুজ্জামান: র‌্যাবে পদায়ন।

  • এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিন: পুলিশ সদর দপ্তরে পদায়ন।

  • মো. আল মামুন: ২য় এপিবিএনের অধিনায়ক।

  • সরকার মোহাম্মদ কায়সার: পিএসটিএস বেতবুনিয়া।

  • মোহাম্মদ মহিবুল ইসলাম খান: বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ)।

  • মো. আব্দুল ওয়ারীশ: পিটিসি রংপুরে সংযুক্ত।

  • মোহাম্মদ রাশিদুল ইসলাম খান: বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত।

পুলিশ সুপার (এসপি) পর্যায়ে রদবদল:

  • কাজী এহসানুল কবীর: পুলিশ সদর দপ্তর।

  • মো. জাহিদুর রহমান: বিপিএ সারদা।

  • সালমা সৈয়দ পলি: রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়।

  • মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামান: বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। পুলিশের চেইন অব কমান্ড শক্তিশালী করতে এবং প্রশাসনিক গতিশীলতা বাড়াতে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

তাসনিম হোসেন