২০২৫–২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে ইতিহাসের সর্বোচ্চ ৩৫.৫৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরে প্রবাসী আয়ের এই রেকর্ড অর্জিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলারে, যা এক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগের ২০২৪–২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন ডলার।
তবে ২০২৫ সালের জুন মাসের তুলনায় ২০২৪ সালের একই মাসে রেমিট্যান্স কিছুটা বেশি ছিল, যা ছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।