জুলাই ২৮ঃ আজকেই দিনেই ডিবির হেফাজতে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় ডিসি হারুন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে আন্দোলন দমাতে স্বৈরাচারী সরকারের নানামুখী নীল নকশার অন্যতম এক অধ্যায় রচিত হয়েছিল ২৮ জুলাই। সেদিন তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদের কার্যালয়ে আটক শীর্ষ সমন্বয়কদের জিম্মি করে এবং নির্যাতনের মুখে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়েছিল।

জুলাই অভ্যুত্থানের সেই দিনটিতে ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করতে মরিয়া হয়ে উঠেছিল ফ্যাসিবাদী সরকার। রাজপথের অপ্রতিরোধ্য আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ভিন্ন কৌশল নেয় তারা। আন্দোলনের নেতৃত্ব দেওয়া শীর্ষ ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে চরম মানসিক ও শারীরিক চাপের মুখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়, যা তৎকালীন বিতর্কিত ডিবিপ্রধান হারুনের প্রত্যক্ষ পরিচালনায় সম্পন্ন হয়েছিল।

যদিও আত্মগোপনে থাকা দুই সমন্বয়ক আব্দুল কাদের ও হান্নান মাসুদ পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে স্পষ্ট করেন যে, চরম নির্যাতন ও চাপের মুখেই তাদের দিয়ে ওই বানোয়াট বিবৃতি পাঠ করানো হয়েছিল। ডিবির এই জিম্মি নাটক এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা ও দেশের আপামর জনসাধারণ আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে। সরকারের এমন কূটকৌশল আন্দোলনকে দমিয়ে রাখতে তো পারেনিই, বরং তা পতনের আন্দোলনকে আরও বহুগুণে বেগবান করে তোলে।

তাসনিম হোসেন