ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে।
আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করে প্রতিনিধিদলটি ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে। ইরান সরকারের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
দলটির নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও ডা. এস এম খালিদুজ্জামান।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সফরকালে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ সফরের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
জামায়াতে ইসলামী ইরান সরকারের আমন্ত্রণ ও সফরকালীন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলেও জানানো হয়।