স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৮:২০ পিএম

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের এক সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।

তাসনিম হোসেন