মৌলভীবাজারের সুনামধন্য ইংরেজি ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হেক্সাস মৌলভীবাজার সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরে প্রাণবন্ত হয়ে ওঠে।
সফর উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে IELTS পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথিছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মিস তাহনি ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সৈয়দা শিবলি শেহরিন, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, এমডি মুহিব উর রহমান
একাউন্ট ম্যানেজার, এমডি হুমায়ুন কবির মেহেদী, এক্সামিনেশন সার্ভিসেস ম্যানেজার
তানজিম সুলতানা তান্নি , একাউন্ট সাপোর্ট অফিসার
হেক্সাস এডুকেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও জনাব আব্দুল কাদির সুমন ও ডিরেক্টর সাহিবুল আলম রেজা। এছাড়া কৃতী শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সাম্প্রতিক IELTS পরীক্ষায় Band Score 8.0, 7.5, 7.0 এবং 6.5 অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
একইসঙ্গে হেক্সাসের লাইফ স্কিলস প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হয়।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইংরেজি ভাষা দক্ষতা অপরিহার্য। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে IELTS-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা হেক্সাস মৌলভীবাজারের শিক্ষার মান, শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
হেক্সাস কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করছে। কৃতী শিক্ষার্থীদের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের সরব উপস্থিতিতে সফলভাবে শেষ হয়।