আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন।
ইসরাইল সরকারের আরবি ভাষার সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, সফরকালে ট্রাম্প ও নেতানিয়াহু ইসরাইল-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় তার সঙ্গেই সবচেয়ে বেশি বৈঠক করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধ চলাকালে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
এদিকে, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।