শহীদ ওসমান হাদির জন্মদিন ৩০ জুন নয়, ১ জানুয়ারি: স্ত্রীর স্পষ্টীকরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৫:১৭ পিএম

শহীদ শরিফ ওসমান হাদির জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি নিরসন করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

রাবেয়া ইসলাম সম্পা লেখেন, “সবাই যে শহীদ ওসমান হাদিকে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়ায় স্মরণ করছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। তবে একটি বিষয় স্পষ্ট করতে চাই, শহীদ ওসমান হাদির প্রকৃত জন্মদিন ১ জানুয়ারি ১৯৯৩। ৩০ জুন তার জন্মদিন নয়।”

তিনি আরও বলেন, “হয়তো কোনো একটি মহল শহীদের সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই এরকম বিভ্রান্তি ছড়ানো হয়েছে।”

ভুল তথ্য প্রচার রোধে তিনি সকলকে অনুরোধ জানান, শহীদ ওসমান হাদি সম্পর্কিত যেকোনো তথ্য শেয়ারের আগে যেন `ইনকিলাব কালচারাল সেন্টার ও `ইনকিলাব মঞ্চ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যাচাই করে নেওয়া হয়।

পোস্টের শেষে তিনি বলেন, “দেখুন, ভুল আমি করতে পারি, ইনকিলাব মঞ্চ করতে পারে, শহীদের পরিবার করতে পারে। কারণ দিন শেষে আমরা মানুষ। তবে আশা করব, আপনারা এটাকে ইতিবাচকভাবে দেখবেন। ভুলের মাধ্যমেই আমরা আরও পরিণত হই। শহীদ ওসমান হাদি বাংলাদেশের আজাদি।”

তাসনিম হোসেন