পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আজ শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০২:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্তে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার (১৫ জুন) রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরী। বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা এবং সাম্প্রতিক পুশইনের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

তাসনিম হোসেন