যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গণসংবর্ধনা জানিয়ে বরণ করে নিলেন ‘বাংলাদেশ আমেরিকান কমিউনিটি অফ মিশিগনের’ প্রবাসী নাগরিকরা। শনিবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ত্রিশ মিনিটে মিশিগান রাজ্যের হেমট্রামিক শহরের ‘গেইটস অফ কলম্বাস’ ইভেন্ট হলে আয়োজিত হয় এ গণসংবর্ধনা অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গণসংবর্ধনা জানিয়ে বরণ করে নিলেন ‘বাংলাদেশ আমেরিকান কমিউনিটি অফ মিশিগনের’ প্রবাসী নাগরিকরা। শনিবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ত্রিশ মিনিটে মিশিগান রাজ্যের হেমট্রামিক শহরের ‘গেইটস অফ কলম্বাস’ ইভেন্ট হলে আয়োজিত হয় এ গণসংবর্ধনা অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আমরা কেউ আছি দেশে, কেউ প্রবাসে, কেউ আছি নিবাসে। আমরা যে যেখানেই থাকি না কেন, বাংলাদেশের একটা ম্যাপ (মানচিত্র) আমাদের সবার মনে আঁকা রয়েছে। আমরা যেখানেই থাকি, আমরা বাংলাদেশকে ধারণ করি। আমাদের প্রত্যেকের কলিজায় একেক টুকরা বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশে আমরা ৪ টা ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। আমাদের এখানে কোনো বর্ণ বৈষম্য নাই। বাংলাদেশ আল্লাহ তা’আলার এক অপূর্ব সৃষ্টি। যুগ যুগ ধরে নানা ধর্ম বর্ণের মানুষ আমরা পাশাপাশি অবস্থান করে আসছি এই দেশে। তবে কিছু কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে, যা আমরাও আশা করি না। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি দেশ চাই যে দেশের বুকে অসংখ্য লুটেরা শ্রেণী তৈরি হবে না, সম্পদের সুষম বণ্টন হবে। কেউ থাকবে বিশতলায়, কেউ থাকবে গাছতলায়, এটা হবে না। এছাড়াও নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, শ্রেণী বৈষম্য, নাগরিকভেদে প্রত্যেকের সুবিধা ভোগের চাহিদার মধ্যে পার্থক্য ইত্যাদি তাত্ত্বিক বিষয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি। মিশিগানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমিরে জামায়াতের যুক্তরাষ্ট্র সফরসঙ্গি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। বিগত ফ্যাসিস্ট শাসনামলের দুর্নীতি ও দুঃশাসনের চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে গত ১৬-১৭ বছরের দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে এমন কোনো অপকর্ম নাই যা হয় নাই। বালিশ কাণ্ড, ছাগল কাণ্ড, নষ্ট রাজনীতি চর্চার মাধ্যমে দেশকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। অবশেষে আল্লাহর অশেষ রহমতে গত বছর ২৪-এর ৫ আগস্ট দেশ একটি নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে। তিনি বলেন, আমাদের জামায়াতের আমির এই ভাঙ্গা দেশকে কীভাবে পুনর্গঠন, পুনরুজ্জীবিত করা যায় সেই চিন্তা করেছেন। এবং প্রবাসীরা দেশ পুনর্গঠনে সম্পূর্ণ রূপে অংশ রাখবে ইনশাঅল্লাহ আগামীতে। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করি আগামীর নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। বিচারিক হত্যাকাণ্ডের শিকার জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে স্বরণ করে ডা. খালিদুজ্জামান বলেন, আমাদের শহীদ আমির মতিউর রহমান নিজামী তাঁর শহীদ হওয়ার আগেই বলেছিলেন- আমার রক্তের বিনিময়ে দেশে ইসলামি আন্দোলন নতুন করে গতি পাবে এবং বিজয়ী হবে, নতুন সূচনা হবে ইনশাঅল্লাহ। কিন্তু অল্প সময়ের ব্যবধানেই আমরা এই বিষয়ের সূচনা হয়েছে। বক্তব্যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের প্যানেলের নিরঙ্কুশ জয়ের উদাহরণ বর্ণনা করে ডা. এসএম খালিদুজ্জামান প্রত্যাশা প্রকাশ করেন আগামী সংসদ নর্বাচনে জয়ী হয়ে সরকার গঠনে সক্ষম হবে বাংলাদেশ জামায়ত।মিশিগানে কেমন ছিল আমিরে জামায়াতের গণসংবর্ধনা
প্রজন্ম ২৪ বিডি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ এএম
প্রজন্ম ২৪ বিডি