মোহাম্মদপুরে মিছিলের সময় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০২:২৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল করার সময় আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়।

রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় আকস্মিক মিছিল বের করার সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে মোহাম্মদপুর থানা পুলিশের সদস্যরা তাদের আটক করেন। পুলিশ জানিয়েছে, সকালে কলেজ গেট এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তাসনিম হোসেন