ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা, চট্টগ্রামসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জ মেট্রোপলিটন এলাকা এবং গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনা মোতায়েন থাকবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ‘সিভিল প্রশাসনকে সহায়তা’ হিসেবে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট জেলাগুলোতে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহায়তার কাজে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

তাসনিম হোসেন