মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটা সুস্থ: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন। তিনি আরও বলেন, দেশবাসীর দোয়া ও শুভকামনার কারণে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

পোস্টে প্রতিমন্ত্রী মির্জা আব্বাসের সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, পূর্ণ সুস্থতা লাভ করে মির্জা আব্বাস দ্রুতই

তাসনিম হোসেন