আল-আকসায় বেন-গভিরের নেতৃত্বে ২৩ শত ইসরায়েলির অনুপ্রবেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উসকানিমূলকভাবে প্রবেশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ও দুই হাজার ৩০০ জনেরও বেশি কট্টরপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারী। ইহুদিদের ‘তিশা বাব’ শোক দিবস উপলক্ষে পুলিশি পাহারায় তারা প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রার্থনাসহ বিভিন্ন ধর্মীয় আচার সম্পাদন করেন। ১৯৬৭ সালের ঐতিহাসিক স্থিতাবস্থা চুক্তির সরাসরি লঙ্ঘন ঘটিয়ে ঘটা এই ঘটনাকে এ বছরে

অনুপ্রবেশের সময় ইসরায়েলি মন্ত্রী নিজেকে এই স্থানের ‘মালিক’ দাবি করে উসকানিমূলক বক্তব্য দেন। এদিকে ইসরায়েলি বাহিনীর নিরাপত্তাবেষ্টনীর কারণে সাধারণ ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং একাধিক স্থানে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। দিনের শেষ নাগাদ এই অনুপ্রবেশকারীর সংখ্যা পাঁচ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম গভর্নরেট।

এই চরমপন্থা ও চুক্তি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন ও আন্তর্জাতিক সম্প্রদায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন নগ্ন আগ্রাসনের জন্য দখলদারদের চরম মূল্য দিতে হবে। পাশাপাশি, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘন ও বর্বরোচিত কাজ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তাসনিম হোসেন