শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে

সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণের পর আদালত তা আমলে নেন। পরে মামলার সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিক।

বর্তমানে এ মামলায় নয়জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তে নিহতদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

তাসনিম হোসেন