দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, সত্যিই যদি সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করা উচিত।
তিনি জানান, জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। এসব মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক, কামাল আহমেদ মজুমদারসহ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নামও রয়েছে।
এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছর দেশে ফেরার কথা বলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর তিনি ভারতে অবস্থান করছেন।