২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান তিনি।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে চরমপন্থা বা উগ্রবাদের কোনো স্থান হবে না। দেশের শান্তি, সম্প্রীতি ও আইনের শাসন বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ যেন গণতন্ত্র হরণ করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, গত ১৭ বছরে রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী যোদ্ধাদের পাশে সরকার থাকবে। তাদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা ও সেবামূলক কর্মসূচির আওতায় ব্যবহৃত সব ধরনের কার্ড একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তার আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও সমন্বিত হবে।

তাসনিম হোসেন