বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সরোয়ার হোসেনকে ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যোগদানের তারিখ থেকে তিনি ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।