চীন ও মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৪:১৭ পিএম

মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব সফরে তিনি দেশের স্বার্থকেই সর্বাগ্রে গুরুত্ব দিয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ তাদের দায়িত্ব দিয়ে সরকারকে তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করতেই তিনি দেশের স্বার্থ নিয়ে কথা বলেছেন এবং তা রক্ষার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, সরকারের অবস্থান সবসময় “বাংলাদেশ প্রথম” নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। তাঁর মতে, কোনো অর্জন ব্যক্তিগত নয়, বরং তা পুরো দেশের অর্জন।

প্রধানমন্ত্রী বলেন, এই সফরের মাধ্যমে দেশের জন্য যদি কোনো ইতিবাচক ফলাফল আসে, তবে সেটি পুরো জাতির সাফল্য হিসেবে বিবেচিত হবে।

তিনি সংসদের সব সদস্য এবং বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের স্বার্থে কাজ করতে উৎসাহ দেওয়ার জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

তাসনিম হোসেন