খামেনির কফিনকে স্বাগত জানান ইরাকি প্রধানমন্ত্রী, দেশজুড়ে আজ ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮ জুলাই ২০২৬, ১২:২২ পিএম

ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী হোসেইনি খামেনির কফিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ইরাক। এ সময় ইরাক ও ইরানের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা এবং সামরিক-বেসামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকি কর্মকর্তারা অংশ নেন। গভীর শোক ও শ্রদ্ধার পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে তারা খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুসলিম বিশ্বের জন্য তার অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে ফাতিহা পাঠ করে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। খামেনির কফিনকে ঘিরে ইরাকের নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।

এদিকে, ইরাকের পক্ষ থেকে বিশেষ মর্যাদায় এই আয়োজন সম্পন্ন করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি এ উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাসনিম হোসেন