জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (৩০ জুন) কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি এবং রকিবুল ইসলাম বকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ছাত্রদল জানিয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের ইউনিটগুলোতেও পর্যায়ক্রমে এ কর্মসূচি পালন করা হবে।