১৬ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১০:৩২ এএম

ছবিঃ সংগৃহীত

দেশের ১৬টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আজ শনিবার (১১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন—রংপুর, দিনাজপুর, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

১ নম্বর সতর্কসংকেত ও সূর্যোদয়-সূর্যাস্ত

ঝড়ো আবহাওয়ার কারণে উল্লেখিত এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ভোরে ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ১৯ মিনিটে এবং সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ৫০ মিনিটে।

তাসনিম হোসেন