ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সৈয়দ যুবরাজ শাহ রাসেল পৌরশহরের তারাগণ এলাকার সৈয়দ জামশেদ শাহের ছেলে। শনিবার (২৫ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি রাসেল আখাউড়া থানার একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তাসনিম হোসেন