ফুটবল বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর এবার পোকার টুর্নামেন্টেও সাফল্য পাননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি) ২০২৬-এর মেইন ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন তিনি।
৩৪ বছর বয়সী নেইমার ১০ হাজার ডলার বাই-ইনের এই প্রতিযোগিতায় অংশ নিলেও শেষ পর্যন্ত ফাইনাল পর্বে জায়গা করে নিতে পারেননি।
ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আসরে তিনি ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন। তবে এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি।
ফুটবলের পাশাপাশি পোকার নেইমারের দীর্ঘদিনের শখ। অবসর সময়ে নিয়মিত এই খেলায় অংশ নেওয়ার পাশাপাশি অনলাইনেও পোকার খেলেন তিনি।
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের মাত্র এক সপ্তাহ পর তার এই টুর্নামেন্টে অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আয়োজকরা নেইমারকে স্বাগত জানিয়ে প্রকাশিত এক ভিডিওতে লিখেছে, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-এ স্বাগতম নেইমার।’