বাজেটে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কোন গাইড লাইন নাই: সংসদে বিরোধীদলীয় নেতা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০১:৫৫ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রস্তাবিত বাজেটে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। এ অর্থ ফেরাতে আরও শক্তিশালী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ দেশের জনগণের সম্পদ, তাই তা ফিরিয়ে আনতে জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। কিন্তু বর্তমান বাজেটে এ বিষয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা নেই বলে তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অর্থবছরের সময়সীমা পরিবর্তন করে জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করা হলে আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর হতে পারে। তার মতে, এ ধরনের পরিবর্তন বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও সমন্বয় বাড়াবে।

তাসনিম হোসেন