মাজারের জায়গা দখল করে দানের টাকায় বিলাসবহুল বাড়ি খাদেম সামুনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম

হযরত শাহজাল (রহ.) মাজারের জায়গা দখল করে *দানের টাকায় বিলাসবহুল বাসা বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে মাজারের খাদেম সামুন মাহমুদ খানের বিরুদ্ধে।

এই অভিযোগে মাজারের পবিত্রতা, জায়গা রক্ষা ও দানের টাকার স্বচ্ছ ব্যবহার নিয়ে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ ও দর্শনার্থীরা।

অভিযোগকারীদের দাবি, মাজারের নির্ধারিত জমির একটি অংশ দখল করে সেখানে বিলাসবহুল বাসা নির্মাণ করা হয়েছে। এবং ওই নির্মাণকাজে মাজারের দানবাক্সের টাকা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

স্থানীয়দের ভাষ্য, মাজারের জায়গা ও দানের টাকা জনগণের আমানত। তা ব্যক্তিগত কাজে ব্যবহার হতে পারে না।

একের পর এক বিতর্ক সম্প্রতি শাহজাল মাজারকে কেন্দ্র করে একাধিক বিতর্ক।

এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির কাছে সরেজমিন তদন্ত দাবি করেছেন। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দানের টাকার সঠিক হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন।

মাজার কর্তৃপক্ষ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তাসনিম হোসেন