মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুছেগুল গ্রামে ঘরে একা পেয়ে এক কিশোরীকে (১৫) দিনের পর দিন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে আব্দুল মালেক (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর আপন ভাই চান মিয়ার দায়ের করা মামলার প্রেক্ষিতে বড়লেখা উপজেলার পানিধার এলাকা থেকে অভিযুক্ত আব্দুল মালেককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মালেক মুছেগুল গ্রামের আব্দুন নুরের ছেলে। সে বিবাহিত এবং দুটি সন্তানের জনক।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মালেক ও ভুক্তভোগী কিশোরীর পরিবার পাশাপাশি বাড়িতে বসবাস করে। কিশোরীর মা মনিজা বেগম বর্তমানে জীবিকার তাগিদে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। দেশে বাড়িতে ওই কিশোরী তার অপ্রাপ্তবয়স্ক সৎভাই তানভির আহমদের সাথে বসবাস করত। তারা দুজনেই বয়সে ছোট হওয়ায় তাদের মা সরল বিশ্বাসে বিদেশ থেকে সংসারের খরচ এবং নিত্যদিনের বাজার সদাই করার জন্য প্রতিবেশী মালেকের কাছে টাকা পাঠাতেন। প্রবাসীর টাকা পৌঁছে দেওয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে লম্পট প্রকৃতির মালেক প্রায়শই তাদের ঘরে যাতায়াত করত এবং তাদের ওপর এক ধরণের অভিভাবকত্ব খাটাতো।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, গত ৩ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে কিশোরীর ভাই তানভির আহমদ বাড়িতে না থাকার সুযোগ নেয় অভিযুক্ত আব্দুল মালেক। সে কৌশলে ঘরে ঢুকে কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পাশবিক এই নির্যাতনের পর ঘটনাটি যেন কোনোভাবেই কাউকে না জানানো হয়, সে জন্য কিশোরীকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় মালেক।
লোকচক্ষু ও সমাজলজ্জার ভয়ে কিশোরী প্রথমে বিষয়টি চেপে গেলে মালেক আরও বেপরোয়া হয়ে ওঠে। পরবর্তীতে সেই ভীতি প্রদর্শনকে পুঁজি করে সে বিভিন্ন সময়ে সুযোগ বুঝে একাধিকবার ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
এরই ধারাবাহিকতায়, গত ২ জুলাই রাত ১১টার দিকে মালেক বাজার নিয়ে পুনরায় ওই কিশোরীর ঘরে যায়। সেদিনও ভাই তানভির আহমদ ঘরে না থাকার সুবাদে সে একইভাবে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এবার সইতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত ভুক্তভোগী কিশোরী তার পরিবারের অন্যান্য স্বজনদের কাছে মালেকের এই দীর্ঘদিনের নির্মম নির্যাতনের কথা খুলে বলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, কিশোরীর ভাইয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়েরের পর পরই পুলিশ তৎপর হয়ে ওঠে। বৃহস্পতিবার রাতেই পৌর শহরের পানিধার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আব্দুল মালেককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আজ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে