সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করার জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (২ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি খসড়া আইনটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। পরে সংশোধিত প্রস্তাব চূড়ান্ত করা হবে।

তাসনিম হোসেন