খামেনির শেষবিদায়ে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখের বেশি যাত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরান মেট্রোতে রেকর্ডসংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। মাত্র সাড়ে ১৩ ঘণ্টায় ৭০ লাখের বেশি মানুষ মেট্রো ব্যবহার করেছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৭টা পর্যন্ত তেহরান মেট্রো নেটওয়ার্কে ৭০ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেন।

ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা এবং শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিতে বিপুল মানুষের সমাগম হওয়ায় এ রেকর্ড সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানটি রোববার রাত পর্যন্ত চলার কথা রয়েছে।

বিপুল জনসমাগম সামাল দিতে এবং যানজট এড়াতে আয়োজক কমিটি আগে থেকেই অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে মেট্রো ব্যবহার করার আহ্বান জানিয়েছিল। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতেই তেহরান মেট্রোতে যাত্রীর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছায়।

সূত্র: আল-জাজিরা।

 

তাসনিম হোসেন