আমি দেশে ফিরলে ঢাকা অচল হয়ে যাবে— সাকিব

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আলোচিত মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে ঢাকা অচল হয়ে যেতে পারে।

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেন সাকিব আল হাসান।

তিনি বলেন, দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া তৈরি হতে পারে, যা রাজধানীর স্বাভাবিক চলাচলেও প্রভাব ফেলতে পারে। তার দাবি, এমন পরিস্থিতির আশঙ্কাতেই অনেকেই তাকে দেশে ফিরতে দিতে চান না।

সাকিব আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শিগগিরই দেশে ফিরতে চান। দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ দলের জার্সিতে মাঠ থেকেই সম্মানজনক বিদায় নেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

তাসনিম হোসেন