জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। হামলায় সারজিস আলম, কয়েকজন সাংবাদিক ও দলীয় নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, জুলাই পদযাত্রার সময় সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার ঘটনায় সারজিস আলম, সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীরা আহত হয়েছেন। এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য মোকাবিলায় সহিংসতার পথ গ্রহণ কোনো গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না। রাষ্ট্রের উচিত রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করা এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
এতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।