প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত, চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক বিষয় এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাব ও নীতিগত সিদ্ধান্ত অনুমোদনের বিষয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ অনুমোদন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।